চান্দিনায় পুলিশের ভ্রাম্যমাণ দোকান চালু

0
চান্দিনায় পুলিশের ভ্রাম্যমাণ দোকান চালু

ওসমান গনি: ”আপনার পুলিশ, আপনার দরজায়” এই স্লোগানকে বাস্তবে পরিনত করার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও চান্দিনা বাজার বণিক সমিতির সহযোগীতায় করোনাভাইরাসের কারনে দেশের ক্রান্তিলগ্নে সময়ে সাধারণ মানুষের দোড়গোড়ায় কমমূল্যে দ্রব্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য ভ্রাম্যমাণ দোকান চালু করে চান্দিনা থানা পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ দোকান এর কার্যক্রম উদ্বোধন করেন- চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা থানার পুলিশ ইন্সপেক্টর তদন্ত মো. শামসুদ্দিন ইলিয়াছ, এসআই মো. গিয়াস উদ্দিন, এসআই ডালিম কুমার মজুমদার, এএসআই ওয়াহিদুল আলম প্রমুখ।