রংপুরের পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

0
রংপুরের পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে রুহুল আমিন নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার শিমুল বাড়ি শালিকাদহ ঘাট সংলগ্ন এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রুহুল আমিন উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট রসুলপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।পুলিশ ধারণা করছে পূর্ব শক্রতার জেরে তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে । পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেস চন্দ্র জানান, ইতোমধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে ।