আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন না থাকায় ১১ মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমুদিনী কলেজের সামনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৭৬, ৯২ ধারায় ১১জন মোটরসাইকেল চালককে ২২'শ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

