উল্লাপাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

0
উল্লাপাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানি বেড়ে এখন স্বাভাবিক মাএা ছাড়িয়েছে । বন্যার পানি আজ সোমবার বেড়েছে।সেই সাথে ভারী বৃষ্টি হয়েছে। গত শনিবার বিকেল থেকে উজান থেকে আসা বন্যার পানি একটু বেশী মাএায় বাড়ছে বলে জানা যায় । গোটা উপজেলার ১৪ টি ইউনিয়ন এলাকা কমবেশী বন্যা কবলিত হয়েছে।সবজী ফসলসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।কৃষি বিভাগের বক্তব্যে কয়ড়া, বড়হর ইউনিয়ন এলাকার সবজী ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে।উপজেলার তাঁত সমৃদ্ধ এলাকা বলে পরিচিত বালসাবাড়ী, ইসলামপুর,দাদপুরের নীচু এলাকায় বন্যার পানি ঢুকেছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের ভদ্রকোল প্রাথমিক বিদ্যালয় , নাগরৌহা প্রাথমিক বিদ্যালয় চত্বর জুড়ে এখন বন্যার পানি ।আরো বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে বন্যার পানি হয়েছে বলে খোজ নিয়ে জানা গেছে ।