বাউফলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

0
বাউফলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অতুল পাল: বাউফলের কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে পপি অধিকারী (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। আজ শনিবার বেলা সারে ১১ টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। পপি ওই গ্রামের শ্যাম অধিকারীর স্ত্রী। তাদের তিন বছর বয়সি অথৈ নামে এক শিশু কন্যা রয়েছে। পপি বাউফলের বগা ইউনিয়নের মাধবপুর গ্রামের পরেশ চন্দ্রের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার রাজাপুর গ্রামের শ্যাম অধিকারীর স্ত্রী পপি অধিকারী তার কন্যা অথৈকে নিয়ে রাতের খাবার খেয়ে আলাদা কক্ষে ঘুমিয়ে পরেন। সকাল সাড়ে ৫টার দিকে মেয়ের চিৎকারে শ্যাম অধিকারীর ঘুম ভেঙ্গে গেলে ওই কক্ষে গিয়ে ঘরের আড়ার সাথে পপিকে ঝুলন্ত দেখতে পায়। এ সময় তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এলে ঝুলন্ত অবস্থায় পপিকে আড়া থেকে নিচে নামানো হয়। এর কিছুক্ষণ পরই পপি মারা যায়। পপির স্বামী শ্যাম অধিকারী ঢাকায় স্বর্ণের কারিগরের কাজ করতেন। লকডাউনের সময় বাড়ীতে এসে আর ঢাকায় যাওয়া হয়নি তার।
বাউফল থানার এসআই মো. রুহুল আমীন জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন (ওসি তদন্ত) বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।