চৌহালীতে জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের ভবন নির্মানের উদ্বোধন

0
চৌহালীতে জেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের ভবন নির্মানের উদ্বোধন

মারুফা মির্জা: জেলা পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেতিল বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ লাখ টাকা ব্যয়ে বহু প্রতিক্ষিত এই ভবন তৈরীর কাজ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী ইফতেখার শামীম, সহকারী প্রকৌশলী অহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম মাষ্টার, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান শিকদার, গাজী আব্দুস ছাত্তার খলিফা, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছা সেবক লীগের নেতা কামাল আহমেদ, শামীম সরকার, প্রমুখ উপস্থিত ছিলেন। তখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ৫২, ৭১-এ শহীদদের আত্তার শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর একই ভাবে জেলা পরিষদের উদ্যোগে বেলকুচির মুকন্দগাঁতীতে ২৫ লাখ টাকা ব্যয়ে যাত্রী ছাউনী নির্মান কাজের উদ্বোধন করা হয়।