মুলাদীতে শিক্ষা সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
মুলাদীতে শিক্ষা সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সচিব মো. মাহবুব হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুছ, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বরিশাল শিক্ষা অধিপ্তরের প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, সহকারী কমিশনার (ভূমি) শাহ নুর জামান, উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মো. কবির হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধাসহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, মুলাদী সরকারি কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, মুলাদী মাহমুদজান সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা প্রধানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এর আগে বেলা ১১টার দিকে শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন।