সোনারগাঁওয়ে আ’লীগ নেতাকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ আ’লীগ নেতারা

0

গিয়াস কামাল: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার হামিদুল (৩৮) নামের এক আওয়ামীলীগ ইউনিয়ন নেতাকে পিটিয়ে জখম করে দুই পা ভেঙ্গে দিয়েছে আরেক দল আওয়ামীলীগ নেতারা। মঙ্গলবার রাত ৮:৩০ মিনিটে আবুল ডাক্তারের ঔষধের দোকানে ঔষধ কিনতে গেলে উত পেতে থাকা তার অপর দল ব্যবসায়ীক লেনদেনের জের ধরে তাকে রাস্তায় একা পেয়ে তাদের হাতে থাকা দেশি অস্ত্র চাইনিস কুরাল, হকি, রানদা, হাতুরি, লোহার গ্যাসের পাইপ, সন্ত্রাসীরা ১০-১৫ জন মিলে এলোপাথারি ভাবে হামলা চালায়।তার ঢাক চিৎকারে আহত হামিদুলকে আশেপাশে লোকজনে তাকে উদ্দার করে সোনারগাঁও সাস্থ্য কম্পেলেক্স নিয়ে যায়। সেখান তার অবস্থা আশংক্ষা দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জের ধরে গতকাল বুধবার রাতে তার বাড়িতে সন্ত্রসীরা হামলা চালায়, বাড়ি ঘর বাঙ্গচুর, লুটপাট করে টাকা পয়সা ও অলংকার নিয়ে যায়। এ ঘটনায় সন্ধায় আহত হামিদুলের ভাবি রিতা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।