পাঁচবিবির বাগজানায় বালুমহালকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ, আহত ৭

0

প্রদীপ অধিকারী: আজ মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে বালুমহালে বালুকাটাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে প্রায় ৬-৭ জন আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগজানা ৫ নং ওয়ার্ডের গঙ্গাপ্রসাদ মৌজায় রাসেল নামে এক বালুব্যবসায়ীর ভেকু দ্বারা বালু উত্তোলন করছিলো, এমন সময় বালু তোলা বন্ধ করতে হবে বলে স্থানীয় এক যুবক ভেকুর ড্রাইভারকে মারধর শুরু করে। এখবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের স্থানীয় ও বহিরাগত (ভাড়াটিয়া) যুবকরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দুদফা সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে বালু ব্যবসায়ী রাসেল, নিশি চন্দ্র, বায়োজিদ, সুমন, সাদ্দাম, সহ উভয় পক্ষের ৬-৭ জন আহত হয়। এদিকে খবর পেয়ে, পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এব্যাপারে সংঘর্ষের সত্যতা স্বীকার করেন বাগজানা পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন। এদিকে পাঁচবিবি থানায় যোগাযোগ করা হলে, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিয়ন্ত্রন করে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।”