চান্দিনার চেয়ারম্যান পদে ২ জনসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

0

মো.ওসমান গনি: চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনায় চেয়ারম্যান পদে ২ প্রার্থী সহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়। বুধবার (৬ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র বাছাই শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন চান্দিনা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসিনা বেগম এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এসময় উপজেলা চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে ২ প্রার্থী- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্ধসঢ়;সী ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী- উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি এবং ফয়সাল বারী মুকুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী- বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস এর মনোয়ন বৈধ হিসেবে গণ্য হয়।