গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ

0

বাংলাদেশ প্রতিবেদক: গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগের মামলায় ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়।

নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে শনিবার সন্ধ্যায় একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।