আহাম্মদ কবির: হাওর পারের এক নিভৃত পল্লির অসাধারণ মেধাবী, বিনয়ী, ভদ্র নম্র স্বভাবের জীবন সংগ্রামী এক দরিদ্র পিতার ছেলে ইয়াকুব। সুনামগঞ্জ তাহিরপুর হাওর পাড়ের প্রত্যন্ত পল্লির অত্যন্ত মেধাবী বিনয়ী নম্র-ভদ্র ও দরিদ্র পরিবারের সন্তান এবং শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী,(এনএসআই) ইয়াকুব আলী মিলন এর আকস্মিক মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া।
পুলিশ ও বিভিন্ন তথ্যসুত্রে জানাযায় রবিবার (০৭,নভেম্বর) রাত সাড়ে ৯টায়,সুনামগঞ্জ জেলা সদরের বাঁধনপাড়া এলাকায়,বাসার বাথরুমের কার্নিশ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ইয়াকুব আলী মিলন এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি গত ৫নভেম্বর কর্মস্থল থেকে ছুটি নিয়ে সুনামগঞ্জ এসেছিলেন।
ইয়াকুব আলী মিলন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কদমতলি গ্রামের নুরুজ্জামানের ছেলে,সে শাহ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১–১২ সেশনের শিক্ষার্থী ছিল। বছর খানিক ধরে কর্মরত ছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআইয়ে)চাকরি পেয়ে সাংসারিক জীবনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয় ইয়াকুব।মাত্র তিন মাস হল বিয়েও করেছে সে,এখন শরীর থেকে বিয়ের গন্ধ শুকায়নি।দারিদ্র পরিবার থেকে উঠে আসা ইয়াকুব খানিকটা সুখের সন্ধান পেয়েছিল হয়তো। পেরেছিল মা বাবার মুখে হাসি ফোটাতে। এমন সময় অনাকাঙ্ক্ষিত এক রহস্যজনক মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই শোকে কাতর অনেকেই,তার আকস্মিক মৃত্যুর সংবাদে সোস্যাল মিডিয়ায় বইছে শোকের ঝড়।

