ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের পাশে মিলল নারীর মরদেহ

0

আব্দুল লতিফ তালুকদার: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী থেকে চাঁদরে ডাকা অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বিয়ারামারুরা আল-নূর জামে মসজিদের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে- স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে ঝোঁপের মাঝে অজ্ঞাত নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ সদস্যরা নারীর মরদেহটি উদ্ধার করেন। তারা আরও জানান, রাতের কোন সময়ে কেউ হত্যা করে ফেলে রেখে যেতে পারে।