ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি: কোতোয়ালি থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

0
ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজি: কোতোয়ালি থানার ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রতিবেদক: ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এ মামলাটি করেন কোতোয়ালি থানার কাপড় ব্যবসায়ী সোহেল। আদালত এ বিষয় এখনো আদেশ দেয়নি।

আদালতের প্রসেস সার্ভার শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।