চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ রায়পুর থানার এএসআই সবুজ

0
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছ থেকে ক্রেষ্ট গ্রহন করছেন এএসআই সবুজ

তাবারক হোসেন আজাদ: ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের সাফল্যের চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই পুরস্কার পেয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর থানার এএসআই সবুজ মিয়া। একই সাথে ট্রাফিক আইনে অমান্য অবদান রাখায় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মামুন আলামিনকে বিভাগীয় পুরুস্কৃত করা হয়। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম-এর কার্যালয়ে মাসিক অপরাধ সভায় এ ঘোষণা দেয়া হয়। বুধবার রায়পুর থানার এএসআই সবুজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। রায়পুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার অভিযানসহ আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় তাকে জানুয়ারি-২০১৯ মাসের শ্রেষ্ঠ এএসআই পুরস্কার দেয়া হয়। পুরস্কার দেয়ার সময় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিনসহ চট্টগ্রাম বিভাগের জেলার সকল এসপিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ পুরুস্কারের আগে সবুজ মিয়া লক্ষ্মীপুর জেলার পুলিশের মাসিক কল্যাণ সভায় ৫ বার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ও টিআই মামুন দু’বার পুরস্কৃত হয়েছেন।