উল্লাপাড়ায় ভাতাভোগীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচীর আওতায় ভাতাভোগীদের ডিজিটাল উপায়ে ভাতা অর্থ পেতে অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টারে এর অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। উল্লাপাড়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল মোতালিব জানান, ভাতাভোগীদের অনলাইনে রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক। কোন ভাতাভোগী বাদ পড়লে তিনি পরবর্তিতে ভাতার অর্থ পাবেন না। অনলাইনে রেজিষ্ট্রেশন করতে ভাতাভোগীদেরকে তাদের ভাতার মূল বই ও আইডি কার্ড আনতে হবে। উল্লাপাড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি মিলে প্রায় ২৫ হাজার ভাতাভোগী আছেন।