রংপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

0

জয়নাল আবেদীন: দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।এই ঘটনা রংপুরের তারাগঞ্জে পুলিশ জানায় উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ পদ্মনাথ পাড়া গ্রামের দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে তারাগঞ্জ ডাঙ্গাপাড়ায় প্রাইভেট পড়ানোর সময় যৌন হয়রানি করে।এ ঘটনায় ছাত্রির বাবা বাদী হয়ে থানায় মামলা করে। এরপর থানা পুলিশ রোববার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে ডালিম কুমার রায় (২৮) সৈয়দপুর গামী চলন্ত বাস থেকে তাকে গ্রেফতার করে ।