কক্সবাজারে রাত থেকে বৃষ্টি, অনেক হোটেলে রিজার্ভেশন বাতিল

0

কাগজ প্রতিনিধি: বৃহস্পতিবার রাত থেকেই সৈকত শহর কক্সবাজারে হালকা বৃষ্টি হয়েছে। ভোর হতেই আকাশ অনেকটা রৌদ্রময়। সাগরে স্রোতের তীব্রতা সামান্য বেশি মনে হলেও খুব উত্তাল বলা যাবে না। এজন্যে পর্যটকদের মধ্যে তেমন উৎকন্ঠা নেই। স্থানীয় প্রশাসন পর্যটকদের সাগরের পানিতে নামার ব্যাপারে বারবার সতর্ক করছে। ফনীর প্রভাবে আজ ছুটির দিনে নতুন পর্যটকের আগমন আশানুরূপ হবেনা বলে হোটেল মালিকদের মন খারাপ। কিছু কিছু রিজার্ভেশনও বাতিল হয়েছে।