সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

0
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মারুফা মির্জা: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কাশেম মোড়ে ২টি ট্রাকের সাথে সংঘর্ষে ২ জন নিহত এবং চালক সহ আরো ৩ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ওসি শহিদ আলম জানান, শনিবার সকাল সাড়ে ৮টা দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী ১টি মিনি ট্রাক এই মহাসড়কের কাশেম মোড়ে পৌছলে একই দিক গামী আরেকটি ট্রাক পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই উভয় পরিবহনের ৬০ ও ৬৫ বছরের অজ্ঞাত ২ ব্যক্তি মারা যায় এবং আহত হয় আরো ৩ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।