রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে এরশাদের ভাতিজা আসিফকে প্রার্থী করার দাবি তৃণমূল নেতাকর্মীদের

0
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে এরশাদের ভাতিজা আসিফকে প্রার্থী করার দাবি তৃণমূল নেতাকর্মীদের

জয়নাল আবেদীন: সদ্য প্রয়াত এরশাদের ভাতিজা সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে রংপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে প্রার্থী করার দাবিতে নগরীর সেনপাড়া এরশাদের পিত্রালয় স্কাইভিউ বাসায় বিক্ষোভ করেছেন জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা। রোববার সকাল ১০ টা থেকে ৪ ঘন্টা ধরে তারা বিক্ষোভ কর্মসূচি পালনের সময় স্থানীয় প্রার্থী হতে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের পক্ষে স্লোগান দিতে থাকে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক পার্টির সাবেক নেতা সামসুল আলম, আব্দুর রাজ্জাক, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সুজনসহ রংপুর সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ড ও সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। রংপুর সিটি করপোরেশন বিভিন্ন ওয়ার্ড ও সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসাটি ঘেরাও করে আসিফকে প্রার্থী করার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে পুরো স্কাইভিউ বাসাটি। পরে আসিফ তাদের শান্ত করে বলেন, জাপা চেয়ারম্যান এরশাদের মৃত্যুর ৪০ দিন পূরন হয়নি। ৪০দিন পূরনের পর সিদ্ধান্ত জানানো হবে। তবে তিনি ৪০ দিন পূরণ হওয়ার আগেই জাতীয় পার্টির কতিপয় নেতারা প্রার্থী হওয়ার রঙ্গিন পোস্টার ও ব্যানার দেখে ক্ষোভ প্রকাশ করেন। এজন্য তিনি দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সমালোচনা করেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, প্রার্থী হলে তার গড়া ৭২টি আঞ্চলিক কমিটি তার পক্ষে কাজ করবে।