উল্লাপাড়ায় গরু ব্যাপারীরা নেমেছে এখন গ্রামে

0
উল্লাপাড়ায় গরু ব্যাপারীরা নেমেছে এখন গ্রামে

সাহারুল হক সাচ্চু: এখন গরু ব্যাপারীরা গ্রামে নেমেছে। এরা গ্রামে ঘুরে গরু কিনছে। গরু পালনকারী গৃহস্থেরাও দরদামে পড়লে এদের কাছে আগ্রহ ভরে গরু বেচছে। ব্যাপারীদের কেনা গরু বেশি যাচ্ছে চট্রগ্রাম মোকামে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাপারীদের গ্রাম ঘুরে গরু কেনার তথ্য মিলেছে। আজ সোমবার বিভিন্ন এলাকার গরু ব্যপারীদের ৫ থেকে ৭ জনের দল বেধে গরু কিনতে গ্রামে নেমেছে। এরা গ্রামের গরু পালনকারী গৃহস্থদের বাড়ীতে সরাসরি হাজির হয়ে পছন্দসই গরু দাম দর করে কিনে নিচ্ছে। এরা বিক্রেতাদেরকে নগদ টাকা পরিশোধ করে বাড়ী বাড়ী থেকে কেনা গরুগুলো নিয়ে যাচ্ছে। উল্লাপাড়ার হাটদেলুয়া, গোয়ালজানি, পুর্বদেলুয়াসহ আরো ক’টি গ্রামে গরু ব্যাপারীরা নেমেছে বলে খোজ নিয়ে জানা যায়। এদিকে অনেকেই এদের কাছে আগ্রহ ভরেই পালিত গরু বেচে দিচ্ছে। গৃহস্থদের কথায় একদিকে হাটে নেওয়ার কোন ঝামেলা নেই। আবার দর দামেও মিলে যাচ্ছে বলে তারা বেচে দিচ্ছে। আজ সোমবার বিকেলে পুর্বদেলুয়া এলাকায় গিয়ে দেখা গেছে, ব্যপারীরা গ্রাম ঘুরে কেনা গরুগুলো ট্রাকে করে মোকামে নিচ্ছে। এরা জানায় গরুগুলো চট্রগ্রামে নিয়ে যাওয়া হবে। ঈদের আগের ক’দিন তারা এভাবেই গ্রাম ঘুরে গরু কেনার বিষয়ে আগ্রহ জানায়।