কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগরে কর্মী ও ব্যবসায়ীর হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

0
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগরে কর্মী ও ব্যবসায়ীর হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও ব্যবসায়ী। সোমবার রাত সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত দুই দফা হামলা মারধরের শিকার হন সোহরাব হাওলাদার (৩২) ও ব্যবসায়ী মাসুম হাওলাদার (৩২)। মাসুমের হাত-পা ভেঙ্গে দেয়া হয়েছে। আহতরা অভিযোগ করেন, মিঠাগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হাওলাদার, জলিল মুসল্লী ও রুহুল আমিন মুসল্লীর নেতৃত্বে হামলা মারধর করেন। প্রথমে পুর্ব মধুখালী গ্রামের স্লুইসঘাটে মাসুম হাওলাদারকে বেধড়ক মারধর করা হয়। পরে জয়বাংলা বাজারে সোহরাব হাওলাদারকে মারধর করা হয়েছে। রাতেই মাসুমকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতাল থেকে বরিশালে পাঠানো হয়। আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন সোহরাবকে দেখতে একজন পুলিশ অফিসার রাতেই পাঠানো হয়েছে বলেও তিনি জানান।