উল্লাপাড়ায় দু’বালু ব্যবসায়ীকে অর্থ জরিমানা

0
উল্লাপাড়ায় দু’বালু ব্যবসায়ীকে অর্থ জরিমানা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’বালু ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৌরসভার শ্রীকোলা মোড়ে সড়কের উপর অবৈধভাবে বালু মজুত রেখে ব্যবসা করার অভিযোগে মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রাশেদুল ইসলামকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার জরিমানা করা হয় বলে জানা যায়। উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাহবুব হাসান মঙ্গলবার ৬ আগষ্ট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সঙ্গে উল্লাপাড়া মডেল থানা পুলিশ প্রশাসন ও পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আলী আহম্মেদ রতন উপস্থিত ছিলেন।