বাউফলে ভাইয়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া বোনের আত্মহত্যা

0
বাউফলে ভাইয়ের সাথে অভিমান করে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া বোনের আত্মহত্যা

অতুল পাল: বাউফলে ছোট ভাইয়ের সাথে অভিমান করে লামিয়া আক্তার (১০) নামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বাউফল সদর ইউনিয়নের পশ্চিম বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটেছে। লামিয়ার বাবার নাম মাসুম গাজী। জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লামিয়া তার ছোট ভাই ও হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইয়াসিনের (৭) উপর অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় ঘরে বাবা-মা কেউ ছিলেন না। তবে কোন কারণে লামিয়া তার ছোট ভাইয়ের সাথে অভিমান করেছিল সেটা জানা যায়নি।