রাজশাহীর বড়াল নদীতে ভাসছে ৪ লাশ

0
রাজশাহীর বড়াল নদীতে ভাসছে ৪ লাশ

বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে বড়াল নদীর স্লুইস গেট থেকে অজ্ঞাত চারটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কচুরিপানার মধ্যে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহগুলো উদ্ধার করে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, পদ্মা নদী হয়ে ভেসে মরদেহগুলো বড়ালের স্লুইস গেটে এসে আটকে পড়ে। কচুরিপানার মধ্যে থাকা মরদেহগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিসের সহযেগিতায় তারা মরদেহগুলো উদ্ধার করেছেন। তবে মরদেহের লিঙ্গ ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কারণ মরদেহগুলো পচে গেছে।