বেলকুচিতে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় আটক ৬

0
বেলকুচিতে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় আটক ৬

এম এ মুছা: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত নারী নির্যাতনহ বিভিন্ন মামলার ৬ জন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেলকুচি উপজেলার রানীপুরা গ্রামের ফরিদুল ইসলাম পিতা মোঃ বদিউজ্জামান, রান্ধুনীবাড়ী গ্রামের অহেদ আলী খাঁনের ছেলে আল-আমীন, দৌলতপু ইউনিয়নের বওড়া গ্রামের মৃত আবু জাফরের ছেলে মোঃ আপেল, রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সেলিম রেজা, বেলকুচি পৌর এলাকার চালা সাতরাস্তা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজমীর হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে লিখন।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।