বেলকুচিতে ১০ লিটার চোলাই মদসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

0
বেলকুচিতে ১০ লিটার চোলাই মদসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

এম,এ,মুছা: সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ লিটার চোলাই মদসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী (সুইপার কলোনী) গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমতি চাঁদনী  (৪৫) নামে ১ মহিলা মাদক ব্যবসায়ীকে ১০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। আটককৃত শ্রীমতি চাঁদনী মুকুন্দগাঁতী (সুইপার কলোনী) গ্রামের শ্রী বাদল বাশফোরের স্ত্রী।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই আব্দুস সবুর, এ,এস,আই কবির উদ্দিন ও স্মরণ খাঁন সঙ্গীয় ফোর্সসহ মুকুন্দগাঁতী (সুইপার কলোনী) গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১০ লিটার চোলাই মমদসহ শ্রীমতি চাঁদনী নামের ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।