সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইউজিপিপি) প্রকল্পে ১৪টি ইউনিয়নের মোট ৩৬টি প্রকল্পে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পে রাস্তা নির্মাণ কাজ এবং শ্রমিকদের হাজিরা উপজেলা প্রশাসন থেকে সরেজমিনে দেখা হচ্ছে বলে জানা যায়। উপজেলার দুর্গানগর ইউনিয়নে ৪টি প্রকল্পে শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি ৪শ ৫ জন বলে জানা যায়। গত ১৯ অক্টোবর এ কর্মসূচী শুরু হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান জানান, এরই মধ্যে উপজেলার মোট ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নের শ্রমিকদের ১০ দিনের হাজিরার বিলের টাকা দেওয়া হয়েছে। একমাত্র বড়হর ইউনিয়নে এ কর্মসূচীতে কোন শ্রমিক বিল দেওয়া হয়নি। তিনি আরো জানান, প্রতিটি ইউনিয়নের প্রকল্প গুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমা ভুইয়া বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করছেন। উপ সহকারী প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান জানান, আজ রোববার তিনি মোহনপুর ও বড়পাঙ্গাসী ইউনিয়নের ইউজিপিপি প্রকল্পগুলো পরিদর্শন করেন।

