গিয়াস কামাল: সোনারগাঁ উপজেলার আনন্দবাজার এলাকায় গোষ্টিগত দ্বন্দ্বের জের ধরে ১৯৭০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৭জন খুন হয়েছে । সামান্য কাওন ধান (রবিশস্য) ক্ষেত গরু খাওয়াকে কেন্দ্র করে এ দাঙ্গার সুত্রপাত হয়। তবে একই গোষ্টির বা নিজেদের মধ্যে সার্থের জেরে এ প্রথম জাকির হোসেন ইতিহাসের প্রথম বলি হল। পহেলা ডিসেম্বর ২০১৯ রবিবার রাতে জাকির হোসেন তারই বংশের আপন চাচাত ভাইয়ের হাতে নির্মম ভাবে খুন হয়। আনন্দ বাজার এলাকার চির প্রতিদ্বন্দ্বী দুইটি গোষ্টি হল-সরকার গোষ্টি ও গলুইয়া গোষ্টি। তাদের এ দু’গোষ্টির মধ্যে বিপদজনক দাঙ্গায় উভয় গোষ্টির এ পর্যন্ত ২৭ জন লোক নির্মম হত্যার শিকার হয়েছে। এদের মধ্যে সরকার গোষ্টির ১২জন ও গলুইয়া গোষ্টির ১২জনকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সম্প্রতি জাকির হোসেন সরকার বংশের নিজস্ব কোন্দলে খুন হয়েছে। এছাড়া ১৯৭১ সালে খুন করা হয় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেককে, ১৯৮১ সালে মুক্তিযুদ্ধা আব্দুল মতিন এবং নিজের ভাতিজাদের হাতে র্নিমম ভাবে খুন হন অনিল ঘোষ। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত সরকার গোষ্টির যারা খুন হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সিক্স মার্ডার। সরকার গোষ্টির নেতৃত্বে ছিলেন ইয়ানুস মেম্বার ও মেন্দু সরকার। তাদের মৃত্যুর পর মোমেন সরকার, মাহবুব সরকারের নেতৃত্বে আসেন সরকার গোষ্টি। ১৯৭৬ সালে জাসদের নুরুল ইসলামের নেতৃত্বে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছেন তারা হলেন মতিউর রহমান সরকার, হুমায়ুন সরকার, দেলোয়ার হোসেন সরকার, সনমান্দী গ্রামের সাত্তার, আঃ রাজ্জাক, মুজবি সরকার। যা সিক্স মার্ডার নামেই আজো মানুষের মনে ˜াগ লেগে রয়েছে । একই বছর আব্বাস আলীর ছেলে সাইফান খুনের শিকার হয়। এছাড়া খামারগাঁও গ্রামের সরকার গোষ্টির ওয়ারশি মোল্লার ছেলে মজু মোল্লা, হাফেজ সরকারের ছেলে শাহজাহান সরকার, আলমগীর সরকার ১৯৭০ সালে একই দিনে খুন হয়। জয়নব আলীর ছেলে শওকত আলী হত্যার পর নিজেদের কোন্দলে চতি বছরের ১ডিসেম্বর মৃত শহীদুল্লা মেম্বারে ছেলে নবীর হোসেন ও নজরুলের হাতে নির্মম ভাবে খুন হয় নিরপরাধ জাকির হোসেন। অপরদিকে আঃ গফুর, সাহাদাত হোসেন মেম্বার ও বাছেদ মেম্বারের নেতৃত্ব চলে গলুইয়া গোষ্টি। ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত গলুইয়া গোষ্টরি যারা খুন হয়েছে তারা হল ১৯৭২ সালে পঞ্চবটি এলাকার হাবিবুল্লার ছেলে তাহের আলী ,১৯৭৫ সালে দামোদরদী গ্রামের ফকির মাহমুদের ছেলে ইয়ানুস মেম্বার , একই দিনে নুরবক্স ও ফাইজুদ্দিন ও একই বছরে মান্নান, মান্নানের স্ত্রী, দুই সন্তানকে হত্যা করে পাটক্ষেতে ফেলে যায় হত্যাকারীরা। ১৯৮১ সালে ফকির মাহমুদের আরেক ছেলে নুরুল ইসলাম খুন হয়। ইমান উদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা
আঃ গফুর, হাসান আলীর ছেলে রফিকুল খুনের পর গলুইয়া বংশে ২০১৭ সালে সর্বশেষ খুন হয় মিছির আলীর ছেলে সানাউল্লাহ। সানাউল্লাহ হত্যার আসামী যুবলীগ নেতা নবী হোসেন ও তার ভাই নজরুল ইসলাম। আনন্দ বাজার এলাকার সরকার ও গলুইয়া গোষ্টরি একাধিক মুরব্বী জানান, যদি সরকার গলুইয়া দাঙ্গা না থাকত তবে আনন্দ বাজার এলাকার মানুষ থাকত সবচেয়ে প্রভাবশালী ও অনেক সম্পদের মালিক। প্রতিটি হত্যার পর হত্যাকারীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতো এ সুযোগে তৃতীয় পক্ষের লোকেরা বাড়িঘর লুটপাট করে হাজার হাজার টাকার মালামালসহ অনেক নগদ টাকা নিয়ে যেতো। পরে কোটপাড়ায় ঘুরে সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হতে হতো। ছেলে মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যেতো। রাতে শান্তিতে ঘুমাতে পারত না কেউ, প্রতিপক্ষের হামলার ভয়ে সবসময় পালিয়ে বেড়াতো। আমরা নতুন প্রজন্মের কাছে এ অনুরোধ করছি, তারা যেন এ দাঙ্গা হাঙ্গামা থেকে সরে আসে এবং এলাকায় শান্তি রাখার জন্য হিংসা বিদ্ধেষ ভুলে এক সাথে কাজ করে সুন্দরতম সমাজ ব্যবস্তা বিনির্মানে সচেষ্ট হয়।

