কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

0
কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে (৭ডিসেম্বর) কেন্দুয়া হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ থেকে এক বনাঢ্য আনন্দ র‍্যালী বের করা হয়।

র‍্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি এবং কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইঁয়া,সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র আসাদুল হক ভূইঁয়া,কেন্দুয়া থানা ওসি রাশেদুজ্জামান,সাবেক কমান্ডার বজলুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

র‍্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পকস্তবক অর্পন করা হয়।

পরে কমপ্লেক্সের হল রুমে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিচালনায় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে অালোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীর নব-নির্বাচিত সভাপতি এবং কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি এড,আব্দুল কাদির ভূঞা,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান প্রমূখ।