কেশবপুরে গাঁজা সম্রাট আনোয়ার ২ কেজি গাঁজাসহ আটক

0
কেশবপুরে গাঁজা সম্রাট আনোয়ার ২ কেজি গাঁজাসহ আটক

জি. এম. মিন্টু: যশোরের কেশবপুরে গাঁজা সম্রাট আনোয়ার ওরফে আনারকে ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ । শুক্রবার উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধারাতে কেশবপুর চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই দীপক দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ফতেপুর গ্রামের মৃত অহেদ শেখের ছেলে গাঁজা স¤্রাট আনোয়ার ওরয়ে আনারকে নিজ বাড়ী থেকে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-০২। তারিখ,০৬-১২-১৯ ইং।
কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ বলেন, দীর্ঘদিন ধরে ধৃত আনার পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে মাদকের কারবার করে আসছিল। শনিবার সকালে মাদকদ্রব্য আইনের মামলায় তাকে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।