টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় পাথাইলকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। হাজী সুপার মার্কেটের আওতাধীন ৮ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায় । এতে প্রায়ে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় পাথাইল কান্দী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানায় , মঙ্গলবার ভোর রাতে বাজারের হাজী মার্কেটে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তরা ধারনা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মুহিদুর রহমান এ অগ্নিকান্ডের ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।