জয়নাল আবেদীন :রংপুর নগরির প্রাণকেন্দ্র মুলাটোল পাকারমাথা এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসীরা বাড়ি ভাংচুর পরিবারের সদস্যদের মারপিটের ঘটনায় জখম এবং মালামাল লুট করে নিয়ে গেছে । নগরির চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার । মঙ্গলবার বিকেলে পরিবার পরিজন নিয়ে এসে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গৃহকর্তা মশিউর রহমান । তিনি লিখিত বক্তব্যে বলেন পৈত্রিক সূত্রে পাওয়া ১২ শতক জমিতে বাড়িঘর করে ৩যুগ ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন । গত ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার নাটারাম এলাকার ডা: মো: গিয়াস উদ্দিন নামের এক লোক কিছু বহিরাগত এবং স্থানীয় কিছু সংখ্যক মাস্তান নিয়ে এসে অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে দরজা জানালা সহ বেশ সম্পদেও ক্ষতি সাধন করে। বিষয়টি জানতে চাইলে সন্ত্রাসীরা তার স্ত্রী তানজিনা বেগমকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে সবাইকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ।্ বাড়িতে থাকা সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় । তিনি বলেন এসময় এলাকার লোকজন দেখলেও সন্ত্রাসীদের ভয়ে এগিয়ে আসতে পারেনি।লুটের সঙ্গে বাচ্চাদের স্কুলর বই খাতা চলে যাওয়ায় তার কণ্যা পুত্র দুই শিশু স্কুলের বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি । এমনকি রাতারাতি বাড়ির সামনে দেয়াল নির্মান করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে । গত ২দিন হলো কোন সদস্যই নিজ বাড়িতে ফিরতে পারছেনা । সংবাদ সম্মেলনে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রী আইজিপি‘র সহযোগিতা কামনা করেছে ওই পরিবার ।

