হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একতা বিল্ডার্স’ নামে একটি অবৈধ ইটভাটা বন্ধ করেছেন।
সেই সাথে বেআইনিভাবে লাইসেন্স ছাড়াই ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত করায় ইটভাটার মালিক শফিকুল ইসলাম বাদলকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, মঙ্গলবার(১০ডিসেম্বর) উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর এলাকার ‘একতা বিল্ডার্স’ নামে ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।
এ সময় তিনি ইটভাটার মালিকের কাজে প্রয়োজনীয় কাগজ পত্র দেখতে চাওয়া হলে ভাটার মালিক তা দেখাতে না পারায় ভ্রাম্যমাণ অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট একতা বিল্ডার্স’ নামে ইটভাটা অবৈধ বলে বন্ধ করার আদেশ দেন।
এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’ এর আওতায় অবৈধ ইটভাটার মালিক শফিকুল ইসলাম বাদলকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন কেন্দুয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরে দণ্ডিত ইটভাটার মালিক শফিকুল ইসলাম বাদল জরিমানার ওই টাকা পরিশোধ করেন।

