উল্লাপাড়ায় কাবিখা প্রকল্পের সড়ক নির্মাণ সরেজমিনে পরিদর্শন

0
উল্লাপাড়ায় কাবিখা প্রকল্পের সড়ক নির্মাণ সরেজমিনে পরিদর্শন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার উপজেলা প্রশাসন থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা) প্রকল্পের একটি গ্রাম্য কাঁচা সড়ক নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। উপজেলার মোহনপুর ইউনিয়নের এ্যালংজানী এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে। বেলা সাড়ে এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া সরেজমিনে রাস্তাটির নির্মাণ কাজ দেখেন। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে গ্রাম্য সড়কটি র্নিমানে কাবিখা প্রকল্পে ৬৮ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।