কামাল সিদ্দিকী: যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। সকালে পাবনা প্রেসক্লাব, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, শিল্পকলা একাডেমী, শহীদ এম মনসুর আলী কলেজ, ঐক্য ন্যাপসহ নানা সংগঠন মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ ‘দূর্জয় পাবানা’তে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে দিবসটি পালনের সূচনা করে। পরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল সিদ্দিকী‘র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক আঁখিনুর ইসলাম রেমনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মি।

