কালিহাতীতে সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন: রেজাউল সভাপতি, আব্বাছ সম্পাদক

0
কালিহাতীতে সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন: রেজাউল সভাপতি, আব্বাছ সম্পাদক

আবুল কালাম আজাদ: কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এসোসিয়েশন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কুড়িঘড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রেজাউল করিম ৪১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী সহদেবপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জুলহাস উদ্দিন পেয়েছেন ১২ ভোট। এদিকে আটাবাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আব্বাছ আলী ৩৪ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিনামুড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রেজা হাসিব খান পেয়েছেন ১৯ ভোট। এ সিএইচসিপি এসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি/সম্পাদকের সমন¦য়ে ১৯ সদস্য বিশিষ্ট্য দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের কমিটি পরবর্তীতে গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মির্জা আল মামুন। উল্লেখ্য, এ নির্বাচনে ৫৩ জন সিএইচসিপি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।