জয়পুরহাটে ২০০ জন অসহায় দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
জয়পুরহাটে ২০০ জন অসহায় দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে ২০০ জন অসহায় দুঃস্থ্য ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার জয়পুরহাট সদর থানা চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাজ্জাদ হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহবান জানান ।