লক্ষ্মীপুরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের লাশ উদ্ধার

0
লক্ষ্মীপুরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের লাশ উদ্ধার

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় দারুল উলুম একাডেমির মাদ্রাসার টয়লেট থেকে ইমন (৬) নামের এক ছাত্রের মৃৃত দেহ উদ্ধার করা হয়েছে। সে ওই মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র।

শুক্রবার (০৩ জানুয়ারি) দপুরে দত্তপাড়া দারুল উলুম একাডেমির মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান মাদ্রাসা ছাত্র ইমন হোসেনের মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ অবহিত করেন।

নিহত ইমন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কংকশ নারায়নপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও মাদ্রাসার আবাসিক নুরুনী প্রথম শ্রেণীর ছাত্র।

মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের টয়লেট থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার মডেল থানার উপ-পরিদর্শক আবদুল আলীম জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।