ঢাকা থেকে অপহৃত কিশোরী ডিমলায় উদ্ধার, আটক ১

0
ঢাকা থেকে অপহৃত কিশোরী ডিমলায় উদ্ধার, আটক ১

মহিনুল ইসলাম সুজন: ঢাকার আশুলিয়া থেকে অপহৃত কিশোরী মায়ামী আকতার (১৪)-কে উদ্ধার করেছে নীলফামারী র‌্যাব ১৩ ক্যাম্পের সদস্যরা। বুধবার(১২ ফেব্রুয়ারি)দিবাগত মধ্যরাতে নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের কুমার পাড়া থেকে তাকে উদ্ধার করা হয়। মায়ামী আক্তার ঢাকার কল্যানপুর এলাকার বাসিন্দা। এসময় অপহরণে জড়িত থাকার অভিযোগে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ি গ্রামের আবু আজম (২৮)নামের এক যুবকে গ্রেফতার করা হয়।আজম একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)র‌্যাব ১৩-নীলফামারী ক্যাম্প সুত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে অপহৃত হন কিশোরী মায়ামী। এ ব্যাপারে মেয়ের বাবা আমির উদ্দিন অভিযোগ করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে কিশোরীটিকে উদ্ধার করা হয় ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ নীলফামারীর ক্যাম্পের অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন।