চান্দিনায় গাজাসহ ২ যুবক আটক

0
চান্দিনায় গাজাসহ ২ যুবক আটক

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় ২ কেজি গাজা সহ মাসুম মিয়া (২০) এবং অলিউল্লাহ (১৯) নামে ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রোয়ারী) সকাল সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের তিরচর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামী একটি যাত্রীবাহি এশিয়া লাইন পরিবহন বাসে তল্লাসী করে তাকে আটক করা হয়।

আটক মাসুম মিয়া পটুয়াখালী জেলার সদর থানার মরিচবুনিয়া গ্রামের রফিক মৃধার ছেলে এবং আটক অলিউল্লাহ উত্তর বাজার ঘোনা গ্রামের মোস্তফা ঘরামির ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মনিরুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তীরচর নামক স্থানে ঢাকা গামী একটি এশিয়া লাইন পরিবহন বাসে তল্লাসী করে মাসুম মিয়া ও অলিউল্লাহকে ২ কেজি গাজাসহ আটক করি। তাদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন।