সুন্দরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

0
সুন্দরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে জান্নাতি আক্তার ওরফে জ্যোতি (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে থানার এসআই রফিকুল ইসলাম উক্ত গ্রামের আফসার আলীর বাড়ির শয়নঘর থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। কিশোরী জান্নাতি আক্তার জ্যোতি রংপুরের পীরগাছা উপজেলার সোনারায় গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে ও উক্ত ঘগোয়া গ্রামের আফসার আলীর নাতনী। সে নানার বাড়িতে বেড়াতে এসে এ ঘটনার শিকার হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।