জয়নাল আবেদীন: সোমবার দুপুরে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় অভিযানের পর সন্ধ্যায় নগরির পাকপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির ৩হাজার ২শ লিটার সয়াবিন তেল ও ৫ বস্তা চিনি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ । ওই এলাকার রূপান্তর টাওয়ার সংলগ্ন একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এসময় টিসিবির ডিলার পার্থ ঘোষ ও তার বড়ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পাক পাড়ার বাসিন্দা। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে টিসিবির ডিলার পার্থ ঘোষের ভাড়া নেয়া একটি গোডাউন থেকে ৩হাজার ২শ লিটার তেল ও ৫ বস্তা চিনি উদ্ধার করা হয় । এসময় পার্থ ঘোষ ও তার বড়ভাই মিথুন ঘোষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

