টাঙ্গাইলের গোপালপুরের ওসিসহ নতুন করে করোনায় আক্রান্ত ১২ জন

0
টাঙ্গাইলের গোপালপুরের ওসিসহ নতুন করে করোনায় আক্রান্ত ১২ জন

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের গোপালপুরের থানার ওসিসহ নতুন করে আরো ১২ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪ এ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার মোট ১২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়ে বৃহস্পতিবার ১২ জনের পজিটিভ ফলাফল আসে। এতে ধনবাড়ি উপজেলায় তিনজন, গোপালপুরে দুইজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন ও মির্জাপুর উপজেলায় দুইজন আক্রান্ত হয়। এদিকে জেলার কালিহাতী ও ধনবাড়ী উপজেলাতে প্রথম করোনায় সংক্রমিত হলো।
এ ব্যাপারে আক্রান্তদের বাড়ি লকডানসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।