রংপুরের গঙ্গাচড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

0
রংপুরের গঙ্গাচড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

জয়নাল আবেদীন: রংপু‌রের গঙ্গাচড়া উপজেলার বড় বিল ইউনিয়ন এর মন্থনা বালাপাড়ায় স্ত্রী ও সন্তা‌নের গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মর‌দেহ শনিবার উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, হাফিজুল ইসলাম (৩০) তার স্ত্রী ফাতেমা (২৬) এবং সন্তান হোমেরা (২)। একই পরিবারের ৩জনকে হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি । দুপুরে ৩টি মরদেহ রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে ময়না তদন্ত করার জন্য ।