উল্লাপাড়ায় ছিনতাই করা মাইক্রোবাসসহ আটক ২

0
উল্লাপাড়ায় ছিনতাই করা মাইক্রোবাসসহ আটক ২

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাস সহ দুই ছিনতাইকারীকে আটক করেছে। হাইওয়ে থানা সূত্রে সকাল দশটার দিকে পুলিশ নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি ঘাট এলাকা থেকে ছিনতাই করা মাইক্রোবাস নম্বর (ঢাকা মেট্টো-চ-৫২-০১৬২) সহ এদেরকে আটক করে। আটককৃত দু’জন হলো-নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগা গ্রামের আব্দুর রশিদের ছেলে হাসান আলী (৩৫) ও বগুড়া শাহজাহানপুর উপজেলার চন্ডিবর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (৩২)।