রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

0
রাজবাড়ীতে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশ প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। রোববার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী মেহেরপুর জেলার মুজিবনগর এলাকার বাসিন্দা সুভ্য মণ্ডল, লিজা ও সোহেল মণ্ডল এবং ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবন নগর এলাকার বাসিন্দা রিপন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, রোববার সকালে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাক ও মাইক্রোবাস পাশের খাদে পরে ঘটনাস্থলেই চারজন মারা যান। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।