টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

0
টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কর‌টিয়া হাটবাইপাস এলাকায় ট্রাক চাপায় এনামুল হক সুমন(২৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত‌্যু হয়েছে। সে ঢাকার আশু‌লিয়া ইসলামনগর গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। এঘটনায় সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছে। রোববার (৫ জুলাই ) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কর‌টিয়া হাট বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, ঢাকার আশুলিয়া থেকে মোটরসাইকেল যোগে দেলদুয়ারের পাতরাইলের উদ্দেশ্যে মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। আহত হয় মোটরসাইকেলে থাকা জহিরুল ইসলাম নামের আরেকজন। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।