সাঁথিয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

0

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় ৯ ডিসেম্বর উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করেন। দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. কামসুল হক টুকু এমপি’র নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের একটি বিশাল র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাড. কামসুল হক টুকু এমপি । আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, মুক্তিযোদ্ধ্ধাসঢ়; সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,অধ্যাপক আশরাফুল আলম মজনু প্রমুখ।