রংপুরে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী দোয়া এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত

0

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী দোয়া এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

রোববার বাদ যোহর বিভাগীয় কমিশনার কার্যালয চত্তরে অবস্থিত মডেল মসজিদে আওযামীলীগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসান,জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ,সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু,মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাজেদ আলী বাবুল, মোতাহার হোসেন মওলা,সাংগঠনিক সম্পাদক ওয়াজেদুল ইসলাম,আবু তালহা বিপ্লব, জাসেম বিন হোসেন জুম্মন, মহিলা বিষয়ক সম্পাদক লতিফা শওকত,দপ্তর সম্পাদক আমিন সরকার সহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক সাফল্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব উল্লেখযোগ্য অবদান রাখেন।জাতির পিতা রাজনৈতিক কারণে প্রায়ই কারাগারে বন্দি থাকতেন। এ দুঃসময়ে তিনি হিমালয়ের মতো অবিচল থেকে একদিকে স্বামীর কারামুক্তিসহ বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে সংসার, সন্তানদের লালন-পালন, শিক্ষাদান, বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস জুগিয়ে স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামকে সঠিক লক্ষ্যে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তিনি আরও বলেন,৬ দফা ও ১১ দফার আন্দোলনে তিনি বলিষ্ঠ অবদান রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গৃহবন্দি থেকে এবং পাকিস্তানে কারাবন্দি স্বামীর জীবনমৃত্যুর সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা ও শঙ্কা সত্ত্বেও তিনি সীমাহীন ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন।